নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শটগান পরিষ্কার করার সময় টিপু সুলতান (৫০) নামে এক পুলিশ কনস্টেবল রাবার বুলেটে আহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে থানার ভেতর এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ওসি আহসান উল্লাহ।৷ তিনি জানান, ডিউটিতে বের হওয়ার আগে কনস্টেবল মো. বাবুল তার শটগানটি পরিষ্কার করছিলেন।৷ এমন সময় তার শটগান থেকে মিস ফায়ার হলে পাশে দাঁড়ানো অন্য কনস্টেবল টিপু সুলতান আহত হন।