যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন না। তবে তার প্রতিনিধি হিসেবে একটি দল যাচ্ছেন। সে দলে আমন্ত্রিত অতিথির মধ্যে দুজন এবং তারেক রহমানের পরিবারের একজন প্রতিনিধি যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন। যার কারণে ওই অনুষ্ঠানে যেতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন তিনি।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের অংশগ্রহণের কথা রয়েছে।