আগামীকাল দেশের সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। পৃথক দুই বার্তায় সংগঠন দুটি এ তথ্য জানায়।  

বিজিএমইএর বার্তায় বলা হয়, আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামীকাল ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিকেএমইএর পক্ষ থেকে সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তার বার্তায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা থাকায় আগামীকাল বুধবার (৭ আগস্ট) থেকে আপনার শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা গ্রহন করুন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানিয়েছে বিকেএমইএ।