লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।









