সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং ১০ টি ব্যবসায়ী গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানি লন্ডারিং অপরাধ অনুসন্ধানে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১১টি যৌথ অনুসন্ধান টিমে কর্মকর্তাদের মনোনয়নও দেয়া হয়েছে।

মানি লন্ডারিং অনুবিভাগের উপপরিচালক নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। মহাপরিচালক (মানি লন্ডারিং) ও মহাপরিচালক (বিশেষ তদন্ত) এ ১১টি দল তদারক করবেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক সালাহউদ্দিন। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এ কে এম মর্তুজা আলী সাগর ও এস এম রাশেদুল হাসান।

বসুন্ধরা গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক শেখ গোলাম মাওলা। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান ও মাহমুদুল হাসান ভূঁইয়া।

বেক্সিমকো গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও মিনহাজ বিন ইসলাম।

জেমকন গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক রেজাউল করিম। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক আল-আমিন ও এ কে এম মর্তুজা আলী সাগর।

নাবিল গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক মাসুদুর রহমান। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক আসাদুজ্জামান ও হাবিবুর রহমান।

নাসা গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক রাউফুল ইসলাম। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক সোহাকুল ইসলাম ও আব্দুল মালেক।

ওরিয়ন গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক রাশেদুল ইসলাম। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন ও খোরশেদ আলম।

এস আলম গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক তাহসিন মুনাবীল হক। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক ইসমাঈল ও মাহমুদুল হাসান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক মাইনউদ্দীন ও শোয়াইব ইবনে আলম।

সিকদার গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক আশিকুর রহমান ও কামিয়াব আফতাহি উন নবী।

সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুসন্ধান ও তদন্ত করবেন উপপরিচালক আলমগীর হোসেন। তার সঙ্গে সহযোগিতা করবেন সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও নাসরুল্লাহ হোসাইন।