প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলায় শিশু-পার্কটি উদ্বোধন করেন রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, থানার ওসি শিপন বড়ুয়া ও ভূমি কমিশনার মো. রাসেল ইকবাল।
নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন- এ শিশুপার্ক রায়পুরের একটি উন্নয়নের রূপকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রায়পুর উপজেলা প্রশাসন রায়পুরবাসীকে এ শিশুপার্ক উপহার দিয়েছে। আগামীতে এ শিশুপার্ককে আধুনিক ও দৃষ্টিনান্দনিকভাবে গড়ে তোলা হবে।









