গতকাল সকালে বিজি ১৪৮-এর যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজে এসব পণ্য পাওয়া যায়। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার অভিযানে বিষয়টি ধরা পড়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়। ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পশ্চিম ফরহাদাবাদে। জব্দ করা ১৫টি মুঠোফোনের মধ্যে পাঁচটি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন। আটক যাত্রীকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।