আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। মতিয়া চৌধুরী আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। দ্বাদশ সংসদে তিনি সংসদ-নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।