পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কক্সবাজার সৈকতে চার দিনব্যাপী সিপিআর ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এ কর্মশালায় ১০৭ জন বিচকর্মী, লাইফগার্ড, জেটস্কি ও বিচবাইক চালকসহ বিভিন্ন পেশার সদস্য অংশ নিচ্ছেন। গতকাল সকালে জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন রেডক্রিসেন্ট মহাসচিব ড. কবির এম আশরাফ আলম এনডিসি।
কক্সবাজার সৈকতে পর্যটকদের সুরক্ষায় সিপিআর ও চিকিৎসা প্রশিক্ষণ
পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কক্সবাজার সৈকতে চার দিনব্যাপী সিপিআর ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে।









