নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিদের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, ড. ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। বাকিদের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ড. ইউনুস আগামীকাল রওনা হবেন দেশের উদ্দেশে। পরশু সকাল নাগাদ দেশে আসবেন।










