ব্রাহ্মণবাড়িয়ায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ হলে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ এলাকার রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২৫) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।