জীবন বিপন্নের আশঙ্কায় থাকা এমপি-মন্ত্রীদের আশ্রয় দিয়েছে সেনাবাহিনী, মামলা হলে আইনের আওতায় নেয়া হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজশাহী সেনানিবাস পরিদর্শনকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শকালে তিনি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তীতে তিনি স্থানীয় বেসামরিক প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, কমান্ড্যান্ট বিআইআরসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার রাজশাহী, স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।