সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের ব্যানারে লক্ষ্মীপুর-ভোলা সড়কের কাদির মিয়ার গোজা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় চালক ও যাত্রীর করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে সড়কের পাশে বৃক্ষরোপণ করেন মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা।
মানববন্ধন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।









