সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল
তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে
এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক
অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংকগুলোকে দেয়া চিঠিতে বিএফআইইউ আসাদুজ্জামান খান ও তার পরিবারের
সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ করতে
বলেছে।










