দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের দক্ষ করে গড়তে শিক্ষা ও দক্ষতা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী প্রজন্মের শিক্ষা ও দক্ষতা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজন। বর্তমানে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়ছি, তাই এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া প্রয়োজন।










