বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি নিযুক্ত হয়েছেন ময়নুল ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হয়। আজ রাতে এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তি বাতিল করা হলো।










