বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।
গত বৃহস্পতিবার রাতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই রাতেই বিভিন্ন গণমাধ্যমে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দেয় এস আলম গ্রুপ, গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংকসহ আরো অনেক কোম্পানি।










