সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার নয়া দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা সম্ভবত দিল্লিতে থাকবেন না। তিনি লন্ডনে যেতে পারেন।










