নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সানারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। রোববার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে একটি গ্যারেজে লাব্বাইক বাসে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে গাড়িতে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটল, তা কেউ বলতে পারছেন না। আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।