গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল। সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ শরিফুল। আটজন উদ্যোক্তার মাঝে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।