ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিলেন ফারুক-ই-আজম। এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফারুক-ই-আজমকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস উপস্থিত ছিলেন। শপথ নেয়ার পর তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন।

এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপ্রধান গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জনকে শপথবাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি।

তাদের মধ্যে দুজন সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার (১১ আগস্ট) শপথ নেন।