প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কক্সবাজারের হোটেল রামাদা। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং হোটেল রামাদার জিএম শেভান গুনেরত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী এবং হোটেল রামাদার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে হোটেল রামাদার চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কক্সবাজারের হোটেল রামাদা।










