এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৫৯তম বোর্ড সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদের সদস্য এবং এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম খন্দকার। সভায় অন্য পরিচালকদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, ডিএমডি আব্দুল হান্নান খান, এসইভিপি এবং হেড অব এমডিএস ও হেড অব ইনভেস্টমেন্ট উইং মো. নাজমুস সাদাত এবং ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ শোয়েব। এছাড়া এসআইবিএল সিকিউরিটিজের সিইও ওয়ালিদ মাহমুদ ছোবহানীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এসআইবিএল সিকিউরিটিজের ৫৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৫৯তম বোর্ড সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










