শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে দুই দিনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আজ শনিবার (৯ নভেম্বর) টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে কেয়ার বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, হীড বাংলাদেশ, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা অংশ নিয়েছেন।

টুর্নামেন্টের আহ্বায়ক ও কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর টনি মাইকেল গোমেজ বলেন, পারস্পরিক অংশীদারিত্ব শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা এবং টিমওয়ার্ক বাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, এই টুর্নামেন্ট উন্নয়ন সেক্টরের পেশাদারদের পারস্পরিক সম্পর্ক মজবুত করবে। ভবিষ্যতে সবাই মিলে আরো অনেক উদ্যোগ নিতে চাই।
উল্লেখ্য, টুর্নামেন্টে স্পন্সর হিসেবে আছে লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি এবং ইস্পাহানি ফুড। —বিজ্ঞপ্তি










