চট্টগ্রামের হাটহাজারীতে দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে নিজস্ব তত্ত্বাবধানে ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকের হাটহাজারী শাখায় ‘কৃষকদের মিলন মেলা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক আফজাল। —বিজ্ঞপ্তি