স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অফিশিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সলিউশনসের সঙ্গে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম সোলায়মান রাসেল এবং সিএমও হাসিবুল হাসান উপস্থিত ছিলেন। স্টারকম বাংলাদেশের পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট এম আহমেদুন ফায়েজ ও ডিরেক্টর আরিফুর রহমান।