অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর সংক্রমণের ধাক্কায় ডিম সংকটে পড়েছে ম্যাকডোনাল্ডস। এ কারণে কমল সকালের নাশতা বিক্রির সময়সীমা। এ ফাস্ট ফুড জায়ান্ট জানিয়েছে, এখন সকাল সাড়ে ১০টা নাগাদ শেষ হতে চলেছে ব্রেকফাস্ট আওয়ার। সম্প্রতি ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও ক্যানবেরাজুড়ে একডজনের মতো খামারে এইচ৭ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে। এ প্রাদুর্ভাবে প্রায় দেড় লাখ মুরগি মেরে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়ার ডিম পাড়ে এমন ১০ শতাংশের কম মুরগিকে প্রভাবিত করেছে বার্ড ফ্লু। কিন্তু কিছু ক্ষেত্রে ডিম কেনার ওপর সীমা বেঁধে দেয়া হয়েছে। খবর বিবিসি ও ছবি ম্যাকডোনাল্ডস
ডিম সংকটে অস্ট্রেলিয়ায় নাশতার সময় কমাল ম্যাকডোনাল্ডস
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর সংক্রমণের ধাক্কায় ডিম সংকটে পড়েছে ম্যাকডোনাল্ডস। এ কারণে কমল সকালের নাশতা বিক্রির সময়সীমা।










