পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ফান্ডগুলোর পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্য অনুসারে, আজ আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িস প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।










