প্রতিটি জেলায় নির্বাচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সম্প্রতি সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকরা জাতির বাতিঘর। তাদের দেয়া শিক্ষার ওপর ভর করে আমরা ভবিষ্যতের দিক নির্ধারণ করি। এ দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নিতে চাই।’
দেশজুড়ে শিক্ষকদের সম্মাননা দিল আইএফআইসি ব্যাংক
প্রতিটি জেলায় নির্বাচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।










