দেশে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতির হার আবারো বেড়েছে। গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশে। একই সময় সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও মূল্যস্ফীতি পারদ আবারো ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে।
বিবিএস এর তথ্য মতে, গত সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০. ৪০ শতাংশ। যা গত মাসে বেড়ে প্রায় ১৩ শতাংশের কাছাকাছি চলে এসেছে। একইভাবে সার্বিক মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশ।
গ্রাম এবং শহর উভয় স্থানে খাদ্য এবং সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে।










