সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের দুই ক্রিকেটার মুরশিদা খাতুন ও তাজ নেহারকে তাদের সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা জানিয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুরশিদা খাতুন জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্রী এবং তাজ নেহার ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলে তারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের জন্যও গর্বের সূত্র হয়ে উঠেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক শামীম আরা হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক বুলবুল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. আল-আমিন মোল্লা এবং শুভেচ্ছা বক্তব্য দেন ক্রীড়া বিভাগের পরিচালক মেহরাব হোসেন জসি। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক মেহরাব হোসেন জসি এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি ক্রীড়া বিভাগের পক্ষ থেকে দুই ক্রিকেটারকে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মুরশিদা ও তাজ নেহার জানান, ‘বিশ্ববিদ্যালয়ের এই সম্মান ও ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।’ —বিজ্ঞপ্তি