মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং মানু ফার্মসের মধ্যে পোলট্রি খামারিদের অর্থায়নসংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এমটিবির এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং মানু ফার্মসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ শাহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমটিবির এমডি ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে এমটিবির ডিএমডি ও সিআরএম প্রধান উসমান রাশেদ মুঈন, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান খালিদ হোসেন, এসএমই ও এগ্রি ব্যাংকিংয়ের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এমটিবি ও মানু ফার্মসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং মানু ফার্মসের মধ্যে পোলট্রি খামারিদের অর্থায়নসংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










