প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ড. মো. মোস্তফা সাজ্জাদ হাসান। তিনি করপোরেট লিগ্যাল এক্সপার্ট হিসেবেও পরিচিত।
ড. মোস্তফা সাজ্জাদ হাসান অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ফ্রড ইনভেস্টিগেশন, বিজনেস ডিসপিউট সেটেলমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, ট্যাক্স এবং করপোরেট লিগ্যাল বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
তিনি যুক্তরাজ্যের বেন্টউড কলেজ থেকে ফরেনসিক অ্যাকাউন্টিংয়ে ডিপ্লোমা এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
ড. মোস্তফা সাজ্জাদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ফেলো মেম্বার। তিনি আয়ারল্যান্ডের সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব প্রফেশনাল সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্ট্যান্টসের (আইপিএফএ) ফেলো মেম্বার। —বিজ্ঞপ্তি









