প্রাইম ব্যাংক পিএলসি ও ট্রান্সকম ফুড লিমিটেডের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার বা নতুন কার্ড সংগ্রহের মাধ্যমে গ্রাহকরা পিজ্জা হাটের এক্সক্লুসিভ ফ্রি পিজ্জা কুপন পাবেন।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী ও ট্রান্সকম ফুড লিমিটেডের সিএফও রাজীব কান্তি ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল, ট্রান্সকম ফুড লিমিটেডের হেড অব মার্কেটিং ফারহান হাদীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি









