বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বার্ষিক চার্জ ছাড়াই ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। সম্প্রতি রেল ভবনে এ-সংক্রান্ত সেলস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী এবং পূবালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকসহ পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও জিএম আবু লাইছ মো. শামসুজ্জামান এবং হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও ডিজিএম এনএম ফিরোজ কামাল উপস্থিত ছিলেন।
রেলওয়েতে কর্মরতদের জন্য পূবালী ব্যাংকের চার্জবিহীন ডেবিট ও ক্রেডিট কার্ড
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বার্ষিক চার্জ ছাড়াই ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।










