খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয় টেকনোমাইজ ১.০। এ অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করে।

লাইন ফলোয়িং রোবট, ক্যাড ডিজাইন, পোস্টার প্রেজেন্টেশন এবং বিজ্ঞাপন তৈরি— এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীলতা ও প্রযুক্তিগত জ্ঞানের পরিচয় দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ এবং সভাপতি হিসেবে আইইএম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। তিনি আশা করেন, এ ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সফল করতে ওয়াল্টন লিফটসহ স্পন্সর হিসেবে সো গুড, টেকশপবিডি, ওস্তাদ, লেক্সিকন, রিলায়েন্স আইটি, ইফাদ পিলো চিপস এবং স্যাভয় আইসক্রিমের মতো বিভিন্ন সংস্থা সহযোগী হিসেবে অংশগ্রহণ করে। —বিজ্ঞপ্তি