আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনটির উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, পরিচালক সামিয়া ইসরাত রনি, ওরাকলের (বাংলাদেশ, নেপাল ও ভুটান) এমডি রুবাবা দৌলা, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, কনভেয়র লজিস্টিকসের চেয়ারম্যান কবির আহমেদ, মেটলাইফের সিইও আলাউদ্দিন আহমেদ ও অ্যামচেম সেক্রেটারি চৌধুরী কায়সার মোহাম্মদ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অ্যামচেমের প্রতিনিধি দলের সাক্ষাৎ
আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।










