শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৮৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারও সভায় অংশ নেন। —বিজ্ঞপ্তি










