ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর উত্তরার জনপথে সোনালী ব্যাংক পিএলসির ১২৩৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস। শাখা ম্যানেজার শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজারস অফিস ঢাকা নর্থের জিএম মো. আরশাদ হোসেন এবং প্রিন্সিপাল অফিস মিরপুরের ডিজিএম মো. আব্দুর রাজ্জাক। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
উত্তরার জনপথে সোনালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর উত্তরার জনপথে সোনালী ব্যাংক পিএলসির ১২৩৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।










