আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবিপিএলসি) ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের জিএম শেভান গুনারত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্ ও মোহাম্মাদ আরিফ হাসান এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইবিপিএলসি ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে চুক্তি স্বাক্ষর
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবিপিএলসি) ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










