আধুনিক ব্যাংকিং সেবা দিতে পিরোজপুরের নেছারাবাদে মার্কেন্টাইল ব্যাংকের একটি নতুন শাখা চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। শাখাটি স্থানীয় জনগণকে আরো সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ করে দেবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। আরো বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, স্বরূপকাঠীর সহকারি কমিশনার (ভুমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ওসি বনি আমিন ও স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী, অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী।
এছাড়াও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ হোসেন, বরিশাল শাখা প্রধান মওদুদ আহমেদ এবং উপশাখার ইনচার্জসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। স্বরূপকাঠী উপশাখাটি বরিশাল শাখার অধীন এবং আমেনা কমপ্লেক্স, সোনালী ব্যাংক রোড, নেছারাবাদ, পিরোজপুরে অবস্থিত। —বিজ্ঞপ্তি










