পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৯৬ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০৮ টাকা ৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ১৫ পয়সা। গত বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ১৭ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সায়। 

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বেক্সিমকো ফার্মা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৮ পয়সা।

 ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৩৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩৯৫ কোটি ১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯। এর মধ্যে ৩০ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৪, বিদেশী বিনিয়োগকারী ২৭ দশমিক ৯৩ ও বাকি ১৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। গত এক বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯৬ টাকা ২০ ও ১৪৬ টাকা ২০ পয়সা।