ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে ২ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের করা হয়। এতে ব্রাঞ্চ লিডারদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমডি এবং হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। অনুষ্ঠানে সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজাররা। —বিজ্ঞপ্তি
সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংকের ২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে ২ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে।










