সাউথইস্ট ইউনিভার্সিটি ও টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের মধ্যে সম্প্রতি গবেষণা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টিএমএসএসের পক্ষে নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং উপনির্বাহী পরিচালক ড. মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, গবেষণা ও প্রশিক্ষণ পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম আলমগীর এবং ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি এম তারিক আল জলিল।