তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা সিস্টেমের (আইএসএমএস) মূল্যায়নে আইএসও ২৭০০১:২০২২ সার্টিফিকেট অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, পরিচালনা পর্ষদের সদস্য এ মান্নান খান এবং এমডি ও সিইও মো. সফিউল আজম। এছাড়া আরো উপস্থিত ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান, ডিএমডি ও সিবিও কামরুল হাসান খান, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, সিআইটিও মোহাম্মাদ নাজমুস সাকেবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।