বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডে সেরা সমুদ্রসৈকত হোটেলের স্বীকৃতি পেয়েছে কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। দ্য মনিটর বাংলাদেশের আয়োজনে সম্প্রতি এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার করপোরেট ডিরেক্টর ড. মাশা মাহজাবিন। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সি পার্ল হসপিটালিটি গ্রুপ দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, সি পার্লের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে সি পার্ল ক্রুজ (সুন্দরবন), সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট, লা ভিলা ওয়েস্টার্ন (সি পার্ল ম্যানেজড) ও বেঙ্গল ভ্যাকেশন ক্লাব। শিগগিরই সি পার্ল বান্দরবান ইকো রিসোর্ট চালু করতে যাচ্ছে, যা দেশের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রতিষ্ঠানটির। —বিজ্ঞপ্তি










