সাউথইস্ট ব্যাংক পিএলসি ও দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রকে কী-করপোরেট ব্যাংকিং, ক্ষুদ্র পুঁজির ব্যবস্থাপনা, কালেকশন সুবিধা ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করা হবে।
এ চুক্তির আওতায় দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রের আর্থিক কার্যক্রম সহজতর হবে। স্বয়ংসম্পূর্ণ ক্ষুদ্র পুঁজি ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক সম্পদ বণ্টন নিশ্চিত করা হবে। উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধাও পাওয়া যাবে।
সাউথইস্ট ব্যাংকের কী-করপোরেট ব্যাংকিং সেবার মাধ্যমে দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মীরা সহজেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ক্ষুদ্র পুঁজির ব্যবস্থাপনা মডিউলটি ফান্ড ট্রান্সফার, কেন্দ্র ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে সহায়ক হবে।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন কামরুল হাসান ও দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুল হাসান বিন শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন খান, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নুরুদ্দিন কামরুল হাসান বলেন, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান দিশারী মানবিক উন্নয়ন কেন্দ্রের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এ সমঝোতা স্মারক আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও কার্যকর ব্যাংকিং সমাধান নিশ্চিত করার প্রতিশ্রুতি আরো দৃঢ় করবে। আমরা দীর্ঘমেয়াদি ও সফল অংশীদারত্বের প্রত্যাশা করছি। —বিজ্ঞপ্তি









