নগর গবেষণা, শিল্পকলা ও সম্প্রদায় সংযোগে আগ্রহী ব্যক্তিদের জন্য ক্রিয়েটিভ ফেলোশিপ ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু করেছে ‘শালা নেইবারহুড আর্ট স্পেস’। তেজগাঁও শিল্প এলাকার পরিবর্তনশীল বাস্তবতা অন্বেষণের জন্য এই ফেলোশিপের আয়োজন করা হয়েছে।
১২ সপ্তাহব্যাপী এই ফেলোশিপ চলবে মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এতে পথচলাচলযোগ্যতা, জলাশয় ও সৃজনশীল শহর— এই তিনটি বিষয়ে কাজ করা হবে। ফেলোরা ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড এবং ‘শালা’র জায়গা ও মেন্টরশিপ সুবিধা পাবেন। চূড়ান্ত প্রকল্পগুলো চলতি বছরের জুলাই মাসে প্রদর্শিত হবে।
১৮ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য এই ফেলোশিপ উন্মুক্ত। আবেদন জমা দেয়া যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে Paraa.org ওয়েবসাইটে। কেউ চাইলে shala.paraa@gmail.com এই ঠিকানায় ইমেইল করেও যোগাযোগ করতে পারবেন। —বিজ্ঞপ্তি









