এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ২ হাজার ৩৪৯ কোটি এবং বিদ্যুৎ খাতে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি এসব তথ্য জানান।
২০২৬-২৭ অর্থবছরে জ্বালানি খাতে ৯৮৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩৬৬ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৩৪৯ কোটি টাকা।
জ্বালানি খাতের বরাদ্দ বাড়িয়ে বিদ্যুৎ খাতে আগামী অর্থবছরের জন্য বাজেটে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছর বিদ্যুৎ খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে ৫৮৯ কোটি টাকা কমিয়ে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্বাস, প্রস্তাবিত উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে এ মন্ত্রণালয়ের অনুকূলে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’










