এ লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব আহরণ বাড়ানো বড় চ্যালেঞ্জ। বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি কমে প্রায় ৪ শতাংশে নেমে এসেছে এবং কর-জিডিপি অনুপাতও ৭ শতাংশের নিচে। তাই এনবিআর সংস্কার, আধুনিক রাজস্ব ব্যবস্থাপনা ও বাস্তবসম্মত করনীতি জরুরি।

পাশাপাশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বাজেট ব্যয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বড় প্রকল্প এড়িয়ে জনকল্যাণমূলক প্রকল্পে অগ্রাধিকার দিতে হবে।

একই সঙ্গে অর্থনীতিকে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে এনে ব্যাংকনির্ভর অর্থায়নের পাশাপাশি পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন জোরদার করা সময়ের দাবি।